ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করায় জরিমানা

জামালপুর জেলার জামালপুর সদর এর  সহকারী কমিশনার ( ভূমি) তাহমিনা  আক্তার রুনা এর নেতৃত্বে  আজ  বৃহস্পতিবার  ২৯/০৪/২১ তারিখে জামালপুর সদর উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সেমাই প্রস্তুতকারক প্রতিষ্ঠান অননুমোদিত উপায়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে সেমাই উৎপাদন করছে এমন অভিযোগের প্রেক্ষিতে আজ ২৯/০৪/২১ তারিখে সদর উপজেলার কেন্দুয়া ও তিতপল্লা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়৷ এসময় অস্বাস্থ্যকর  পরিবেশে সেমাই উৎপাদন এবং নির্ধারিত প্যাকেজিং ব্যবহার না করে সেমাই বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ২৫,০০০/-  টাকা অর্থদন্ড প্রদান করা হয়।


সহকারী কমিশনার ( ভূমি) তাহমিনা  আক্তার রুনা জানান, 

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ads
ads
ads

Our Facebook Page

↑